• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

সাঘাটায় পরকীয়া সন্দেহে নারী হেনস্থার অভিযোগ, অর্থ আদায়

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

সাঘাটা (গাইবান্ধা) নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে হেনস্থার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের শ্রী নিশি চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি শান্তনা রানী দাস (২৫) সাংবাদিকদের এসব জানায়। এসময় তিনি অভিযোগ করে বলেন, জহুরুল ইসলাম নামের এক বিকাশ, ফ্লেক্সি ব্যবসায়ীর সাথে গোপন সম্পর্ক থাকার অভিযোগে স্থানীয় একাধিক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তাদেরকে মারধর ও শ্লীলতাহানি করে।
সংবাদ সম্মেলনে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে শান্তনা রানী দাসের বাড়িতে পরকীয়া সম্পর্কের অভিযোগে জহুরুল ইসলামকে আটক করে স্থানীয় ক’জন ব্যক্তি। তারা হলেন আব্দুল মালেক, আজাদ মিয়া, বুলেট, পলাশ ফকির। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর দাবি, অভিযুক্তরা জোর করে জহুরুলকে শ্রীমতি শান্তনা রানী দাসের বাড়িতে নিয়ে যায় এবং পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে বিকাশ ব্যবসায়ী জহুরুলের থেকে ১ লক্ষ টাকা আদায় করে।
তবে এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে স্থানীয়দের সাথে কথা বললে জানা যায়, শান্তনা রানী দীর্ঘদিন থেকে পারিবারিক অর্থ আদান প্রদান করে বিকাশ ব্যবসায়ী জহুরুল ইসলামের দোকানে। এতে অভিযোগ করা হিন্দু নারীর সাথে সখ্যতা গড়ে ওঠে মুসলিম যুবক জহুরুলের। তারা বলেন, জহুরুল মাঝে মাঝেই রাতের বেলা শান্তনা রানী দাসের বাড়িতে আসে। এ বিষয়ে ভুক্তভোগী নারীর দাবি, তার স্বামী অঞ্চলের বাহিরে থাকলে তিনি টাকা পাঠায় জহুরুলের কাছে তখন অনেক সময় রাত হওয়ায় সে আমাদের বাড়ি এসে টাকা দিয়ে যায়। এর বাহিরে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। একই বিষয় জানায় ভুক্তভোগী নারীর স্বামী শ্রী নিশি চন্দ্র দাসও।
এ বিষয়ে জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ওই নারীর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ব্যবসায়িক কারনে তার সাথে আমার সম্পর্ক। ঘটনার দিন আমি টেটা দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম চিথুলিয়ায়। স্থানীয় কিছু যুবক আমাকে জোর করে আটকে শান্তনা রানীর বাড়িতে নিয়ে যায় এবং শ্লীলতাহানি ও হুমকি ধামকি দিয়ে আমার থেকে ১ লাখ টাকা আদায় করে। কিন্তু আমি এরকম কোনো অশ্লীল কাজ করি নি। আমি এ বিষয়ে একটি সাঘাটা থানায় ও গাইবান্ধাএ সেনা ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ করেছি।
অপরদিকে, অভিযোগে নাম থাকা ব্যক্তিদের মাঝে পলাশ ফকিরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে এ প্রতিবেদককে বলেন, অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় আমরা এলাকাবাসী তাদের আটক করেছিলাম। এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। অন্য এক প্রশ্নে তিনি বলেন, আমরা কোনো টাকা পয়সা নেই নি তাদের থেকে বরং তারাই আমাদের নামে মিথ্যা অভিযোগ করে চাঁদা দাবি করেছে। তিনি আরও বলেন, আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার হাঁটে বাজারে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। এলাকাবাসীর দাবি, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com