• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

dailydhakamail / ৯০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়া:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে বিজয়ী করতে নন্দীগ্রামে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক ও যুবনেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, বগুড়া-৪ আসনের উন্নয়নের প্রধান কারিগর ছিলেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। নন্দীগ্রাম উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে বিপুল ব্যবধানে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে এই জনপদের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রত্যাশায় পরিবর্তন চায়। ধানের শীষই মানুষের আশা-ভরসার প্রতীক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটের অধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আদর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুর রউফ রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, জিসাস বগুড়া জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, নন্দীগ্রাম উপজেলা যুবনেতা মোঃ এনামুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com