• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

গোপালপুরে বটগাছ ভেঙ্গে গুরুতর আহত সাজুর মৃত্যু,অত:পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা হাট চলাকালীন সময়ে শতবর্ষী বটগাছ ভেঙে আহতদের মধ্যে মো: শাহজাহান আলী শাজু (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
২ আগষ্ট ভোর ৪ টায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হতদরিদ্র শাজাহান আলী শাজু হাদিরা গ্রামের মৃত সোমেদ আলীর সন্তান। গত প্রায় ৪০ বছর আগে ঘরজামাই হয়ে বন্দ হাদিরার স্থায়ী বাসিন্দা হন তিনি। তিন দিনমজুর পুত্র সন্তানের জনক হয়েও পুত্র সন্তানদের অযত্ন-অবহেলার কারণে স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকতেন তিনি ।
ঘটনার দিন বাজার করতে আসা শাহজাহান আলী শাজু ভেঙ্গে যাওয়া বটগাছের নীচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত শাহজাহান আলী শাজুকে গোপালপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শনিবার বাদ যোহর বন্দ হাদিরা নূরানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগ,
উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আমিনুল ইসলাম,নগদা শিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন,হাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রশিদ,নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সম্পাদক মো: আনছার আলী সাগর, হাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি চন্ডুল,হাদিরা ইউনিয়ন বিএনপির সম্পাদক আকবর হোসেন,পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন,শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কালু,নগদা শিমলা জাসাস সম্পাদক তোফাজ্জল হোসেন,নগদা শিমলা জাসাস সিনিয়র সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ প্রমুখ
উল্লেখ্য, নগদা শিমলা বাজারে ৩১ জুলাই বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে শতবর্ষী বিশাল বটগাছ ভেঙে পড়লে ২০ জন আহত হন। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com