• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে মোংলায় জামায়াতের গণমিছিল

dailydhakamail / ২৭২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), ব্যুরো চীফ, খুলনা:- ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় মোংলার ১নং জেটি এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর ও রামপাল-মোংলার গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, “ছাত্র-জনতার এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের সুতীব্র চিত্র। আমরা সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং সামনের দিনগুলোতেও গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “এই দেশের মানুষ পরিবর্তন চায়, স্বাধীনভাবে কথা বলার সুযোগ চায়। সেই সুযোগ কেবল ইসলামি শাসনব্যবস্থার মধ্য দিয়েই আসতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার, মোংলা পৌর শাখার সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান।

সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ।
তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনের সংগ্রামে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এতে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com