• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী

dailydhakamail / ২৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :– আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার বিয়ের চিরচেনা রূপ এখন অনেকটাই অতীত।

পালকি কিংবা গরুর গাড়ির বদলে সেখানে জায়গা করে নিয়েছে বিলাসবহুল গাড়ি ও হেলিকপ্টারের বহর। তবে কৃত্রিম চাকচিক্যকে পেছনে ফেলে কালের গর্ভে হারিয়ে যেতে বসা সেই চিরায়ত লোকজ ঐতিহ্যকে আবারও জীবন্ত করে তুলল মাগুরার শ্রীপুর উপজেলার একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন।

ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বর, পেছনে মহিষ ও গরুর গাড়ির বিশাল বহরে বরযাত্রী এবং বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে পালকিতে তুলে নেওয়ার এমন নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করেছে স্থানীয় বাসিন্দাদের।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বরিশাট গ্রামে বাঙালি সংস্কৃতির এই বর্ণাঢ্য আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. বদরুল আলম লিটুর ছেলে মো. শ্রাবণের সঙ্গে পার্শ্ববর্তী টুপিপাড়ার মো. আব্দুল হালিম শেখের মেয়ে নাবিয়া ইকরার পরিণয়কে স্মরণীয় করে রাখতেই দুই পরিবারের যৌথ উদ্যোগে এমন আয়োজন করা হয়।

বিয়েতে বরযাত্রীদের যাতায়াতের জন্য সাজানো হয়েছিল ১০টি গরুর গাড়ি ও পাঁচটি মহিষের গাড়ির বহর। সানাইয়ের সুর, ঢাক-ঢোলের বাদ্য আর উৎসবমুখর পরিবেশে বর যখন ঘোড়ায় চড়ে এবং বরযাত্রীরা গাড়ির বহর নিয়ে কনের বাড়ির দিকে রওনা হন, তখন রাস্তার দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও ঘর থেকে বেরিয়ে এসে আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী রূপ উপভোগ করেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় এক অভূতপূর্ব উৎসবের আবহ।

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে নবপরিণীতা বধূকে ঐতিহ্যবাহী কাঠের পালকিতে চড়িয়ে বরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এমন আয়োজনের উচ্ছ্বাস প্রকাশ করে বর মো. শ্রাবণ জানান, দীর্ঘদিনের লালিত শখ এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দুই পরিবারের সম্মতিক্রমে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

কনে নাবিয়া ইকরা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন আমার সবসময়ই ছিল। সেই স্বপ্নটি এভাবে বাস্তবে রূপ নেওয়ায় আমি ভীষণ আনন্দিত।’

বরের বাবা মো. বদরুল আলম লিটু জানান, কৃত্রিম আধুনিকতার চাকচিক্য এড়িয়ে পরিবারের সবার আন্তরিক ইচ্ছাতেই এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী বিয়ের পরিকল্পনা করা হয়েছিল। এমন আয়োজন শুধু দুই পরিবারের আনন্দকেই বাড়িয়ে দেয়নি, বরং পুরো গ্রামবাসীর মাঝেও ছড়িয়ে দিয়েছে নির্মল আনন্দ ও উৎসবের আমেজ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com