• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

তিস্তায় বৈদ্যুতিক শকে মাছ নিধনের মহোৎসব — হুমকির মুখে পুরো জলজ পরিবেশ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

স্বপ্না আক্তার স্বর্ণালী, নীলফামারী। দেশ যখন তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে চলেছে, ঠিক তখনই এর অপব্যবহার প্রকৃতি ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদীতে অসাধু একটি চক্র ই inverter ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শক দিয়ে দিন-রাত মাছ নিধন করছে। ফলে শুধুমাত্র মাছই নয়, নদীর জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীকুল ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি বা ইনভার্টারের সঙ্গে বৈদ্যুতিক তার যুক্ত করে তা নদীর পানিতে ফেলে দেওয়া হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে কুচিয়া, কাঁকড়া, ব্যাঙ, শামুক, শৈবালসহ ছোট-বড় সব ধরনের জলজ প্রাণী অচেতন হয়ে পানির ওপর ভেসে ওঠে। পরে অসাধু জেলেরা সেগুলো সহজেই জাল দিয়ে তুলে নেয়। এতে রেণু ও প্রজননক্ষম মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। সরেজমিনে পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ, পূর্ব ছাতনাইয়ের ঝাড়সিংহেশ্বর, খগাখরিবাড়ির পাগলপাড়া, টেপাখরিবাড়ির জিহাদ বাজার ও তেলির বাজার, খালিশা চাপানির ছোটখাতা গ্রোয়েন বাঁধ, বাইশপুকুর, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ভেন্ডাবাড়ি, আশ্রয়ন প্রকল্প ও ডনের স্পার এলাকায় প্রকাশ্যে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার দৃশ্য দেখা গেছে। স্থানীয় জেলে সুভাজ বলেন, “আগে আমাদের জালে প্রচুর মাছ উঠত। এখন সারাদিন জাল ফেলেও আগের মতো মাছ পাওয়া যায় না। বৈদ্যুতিক শক দিয়েই সব শেষ করে দিচ্ছে।” কৃষক মনোয়ার হোসেন বলেন, “শুধু মাছ নয়, আগে তিস্তায় কুচিয়া, ব্যাঙসহ নানা প্রাণী দেখা যেত। সেগুলো জমির উর্বরতা বাড়াত। এখন আর সেগুলো দেখা যায় না। ইলেকট্রিক শকের কারণে পরিবেশ পুরোপুরি নষ্ট হচ্ছে।” পরিবেশবিদ ড. হুমায়ুন কবীর বলেন, “ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা সবচেয়ে বিপজ্জনক পদ্ধতি। এতে মাছের পাশাপাশি পুরো জলজ খাদ্যশৃঙ্খল ধ্বংস হয়ে যায়। মাটির উর্বরতা কমে; দীর্ঘমেয়াদে এটি কৃষি, মৎস্য ও মানবজীবনের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।” মৎস্য বিজ্ঞানী প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, “ইলেকট্রিক শক মাছের প্রজনন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে নষ্ট করছে। রেণু মাছ মারা যাওয়ায় দেশীয় প্রজাতিগুলো দ্রুত বিলুপ্ত হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা এবং জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।” ডিমলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ (অ: দা) বলেন, “এই পদ্ধতিতে শুধু মাছ নয়, সব ধরনের জলজ প্রাণী ধ্বংস হয়। বিষয়টি ঠেকাতে একটি শক্তিশালী জনসচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা অবৈধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আমরা বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। প্রয়োজন হলে যৌথ অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com