• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী

দেবীগঞ্জে প্রাচীন দূর্গা মন্দিরে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান দেবীডুবা দূর্গা মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। প্রত্যেক ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

মন্দির কমিটির সভাপতি বাবু নৃপেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরেশ চন্দ্র রায় প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকার, সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সিদ্দিক প্রধানসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, দেবীডুবা দূর্গা মন্দির ইউনিয়নের সবচেয়ে প্রাচীন দূর্গা মন্দির। আশপাশের কয়েকটি গ্রামের সনাতনী ভক্তরা নিয়মিতভাবে এ মন্দিরে পূজা-অর্চনা করে থাকেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com