• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

সিংড়ায় বিএনপি নেতা মরহুম আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

dailydhakamail / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :- নাটোরের সিংড়া উপজেলা বিএনপির নিবেদিতপ্রাণ নেতা মরহুম আবুল কালাম আজাদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, পবিত্র কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় ও স্থানীয় একটি মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাহফিল শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, *“আবুল কালাম আজাদ ছিলেন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতা। তিনি গণতন্ত্র ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। বিএনপির সংকটময় সময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু সিংড়া ও নাটোরের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”

অনুষ্ঠানে সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৫ সালের ২৩ আগস্ট, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করে দেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com