• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

জমি নিয়ে বিরোধ! ভাতিজার হাতে চাচা খুন!! ধৃত ৩ আসামিকে জেল হাজতে প্রেরণ

admin / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

শাহজালাল মিয়া, সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ ‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বাশতৈল ইউনিয়নের বংশীনগর ( তক্তারচালা) এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় গত রবিবার ( ২৭ এপ্রিল), শ্রমিকদল নেতা ডেকোরেশন ব্যাবসায়ী ফজল হক (৫৫) নিহত, স্ত্রী মরিয়ম বেগম ও দুই ছেলে গুরুতর আহত হয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন মির্জাপুর থানা পুলিশ এবং ১ জনকে ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলেও বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১. রুমেলা (৩৭),স্বামী-আনোয়ার ২. গোলবাহার (৫৫),স্বামী-মৃত সিরাজ উদ্দিন, উভয় সাং-হাতিবান্ধা পূর্ব পাড়া ৩. মো.জাফর (৩২),পিতা-মৃত রমিজ উদ্দিন সাং-ঘেচুয়া, সখিপুর, টাঙ্গাইল।‎‎
গত রবিবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফজল হক বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়নের শ্রমিকদল নেতা।

তিনি পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।‎‎ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর পূর্বে ফজল হকের দাদি বংশীনগর মৌজায় তার নামে ৫৫ শতাংশ জমি দলিল করে দেন। কিন্ত ওই জমিটি ভোগ দখল করছিলেন ফজল হকের ফুপাত ভাই মৃত আবদুল মান্নানের ছেলে পারভেজ গং। এদিকে ৪৫ বছর পূর্বের দলিল পেয়ে ফজল হক জমি দখল পেতে উদ্যোগ নেন।‎‎ তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতাব্বরদের নিয়ে একাধিক সালিশ বৈঠকও করেন। তাতে কোন সমাধান না পেয়ে সম্প্রতি আদালতে একটি মামলাও করেন। পরে জমির চারপাশে কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও দেন। অপরদিকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পারভেজ ৩০থেকে ৪০ জন লোকসহ দেশীয় ধারালো অস্ত্র ও বাঁশ লাঠি নিয়ে ফজল হকের কাটা তারের বেড়া উঠাতে গেলে ফজল হক বাঁধা প্রদান করেন।

এসময় পারভেজ ও তার সঙ্গে থাকা লোকজন ফজল হককে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। ফজল হকের আত্মচিৎকারে তার স্ত্রী মরিয়ম বেগম ছেলে মনিরুজ্জামান এগিয়ে আসলে তাদেরও মারপিট করে আহত করেন পারভেজ ও তার লোকজন। আশপাশের লোকজন এসে গুরুতর আহত ফজল হক, স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান।‎‎ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম আক্তার বাদি হয়ে প্রধান আসামি পারভেজসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে মির্জাপুর থানায় মামলা করেন। যার মামলা নাম্বার ৩০/২৫ মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান,আমরা ৩ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছি এবং জাফর নামের একজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছি। ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেফতারের জন্য চেষ্টা চলমান।‎


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com