• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

গফরগাঁওয়ে ভিজিডি কার্ডের চাল বিতরণের টাকা আত্মসাতের অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রাকিবুল হাসান আহাদঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা লংগাইর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়নের লংগাইর গ্রামের বাসিন্দা মোছাঃ শিরিনা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধীনে কার্ড নং ০৭৭ ভিডব্লিউবি হিসাব নাম্বার করা নাই। সেপ্টেম্বর ২০২৪ হইতে অক্টোবর ২০২৪ বিজিডি চাল বিতরণের সময় মাসিক সঞ্চয় ২০০ শত টাকা করে, ৪০০ শত টাকা সঞ্চয় জমা দিলেও এনজিও কর্মী মোঃ জাকির হোসেন ২০০ শত টাকা কার্ডে জমা করেন। একই ভাবে নভেম্বর ২০২৪ হইতে ডিসেম্বার ২০২৪ মাসে ৪০০ শত টাকার জায়গায় জালিয়াতি করে ২০০ টাকা জমা করেন। প্রতি মাস থেকে ভিজিডি কার্ডের চাল উত্তোলনের নামে তার কাছ থেকে নিয়মিত টাকা নেন। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা করে মোট ৯০০ টাকা এবং ডিসেম্বর মাসে ৫০০ টাকা দাবি করেন। পরবর্তীতে আরও ৪০০ টাকা হাতিয়ে নেন বলেও উল্লেখ করেছেন ভুক্তভোগী। এধরণের ভিডব্লিউবি কার্ডের ভুক্তভোগী যারা অভিযোগ করেছেন, আংশিক তুলে ধরা হলোঃ- সুমি খাতুন ০৬৮, মোছাঃ শামীমা ৬৫, মোছাঃ মাসতুরা কার্ডের সিরিয়াল নাম্বার নেই কিন্তু আইডি নাম্বার ৬৮৭৯১৩১৩৫৪, মোছাঃ বিথী ০৬৬, মোছাঃ মাজেদা খাতুন ০৬৯, মোছাঃ পারুল ১১৮, মোছাঃ বেদেনা ১১৬, মোছাঃ সালমা ০০৬ ও মোছাঃ মাকসুদা ০১০ নাম্বার বইগুলোতে সঞ্চয় দুই জায়গায় ৪০০ টাকা করে লিখে কেটে দিয়ে আবার ২০০ টাকা লিখেন “অংক ও কথায়”। সঞ্চয় বইয়ে গড়মিল থাকায় ভুক্তভোগীদের সন্দেহ হয় বলে জানায়। উপজেলায় ভিডব্লিউবি কার্ড বিজিডি২৫০২টি। প্রতি কার্ডে ৬০০ টাকা করে বেশি নিয়ে ১৫০১২০০ টাকা ২ বছরে ৩,০০২,৪০০ টাকা নিজের পকেট ভারী করে বলে জানা যায়। মোছাঃ শিরিনা অভিযোগে জানান, তিনি ইউপি সদস্যের কথামতো চাল উত্তোলনের জন্য টাকা দিলেও প্রকৃত চাল পাননি। বরং নিয়মিতভাবে টাকা আদায় করে তাকে হয়রানি করা হয়েছে। এবিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার ও এনজিও কর্মী জাকির হোসেনকে একাধিক বার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com