• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ সেনা সদস্য নিহত

dailydhakamail / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রিফাত খন্দকার (২২)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. রোস্তম আলী খন্দকার এর ছেলে এবং সর্বশেষ সাভার ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোড পার হওয়ার সময় একটি কালো রঙের হাইএস মাইক্রোবাস রিফাতকে চাপা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়লে দ্রুতগামী দুটি কোচ তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মরদেহ উদ্ধারের পরবর্তী প্রক্রিয়া হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী সম্পন্ন করছে।

এদিকে বগুড়া ক্যান্টনমেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্পোরাল রিমন জানান, শেরপুর থানা পুলিশের মাধ্যমে রিফাতের মরদেহ সিএমএইচ-এ রাখা হয়েছে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ক্যান্টনমেন্টে জানাজা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com