• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রুমায় নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা । শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

dailydhakamail / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-টাঙ্গাইলের গোপালপুর থানার আয়োজনে গোপালপুর থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সার্কেল কর্মকর্তা ফৌজিয়া হাবিব খান। গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা মামুন ভূইঞার সঞ্চালনায় আইন শৃঙ্খলা বিষয়ক এই মত বিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম লেলিন,জামায়াত ইসলামের গোপালপুর উপজেলা আমির মো: হাবিবুর রহমান হাবিব,টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ,

গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টু,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুন্ডু,
গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক রনজিৎ কুমার ঘোষ,
নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন সাহা,ঝাওয়াইল বাজার দূর্গা পূজা মন্টপের সভাপতি পীযূষ কান্তি সাহা প্রমুখ।
আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মত বিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন :যে সকল পূজা মন্ডপে দূর্গাপূজা হবে তাদেরকে প্রয়োজনীয় সকল নির্দেশনা মেনে স্ব স্ব অবস্থানে সু সংগঠিত থাকতে হবে।প্রতিটি পূজা মন্টপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনার নির্দেশনা থাকলেও হঠাৎ করে লোডশেডিং হলে তাৎক্ষণিকভাবে জেনারেটর সিস্টেমের মাধ্যমে পর্যাপ্ত বিদ্যুতায়ন ব্যবস্থা সচল রাখতে হবে। প্রতিমা দর্শনের ক্ষেত্রে নারী-পুরুষের পৃথক প্রবেশপথ নিশ্চিত করতে হবে।প্রতিটি পূজা মন্টপে নির্দিষ্ট ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সন্দেহজনক কাউকে শনাক্ত করতে পারলে তাকে নজরদারিতে রেখে আইনের আওতায় আনতে হবে।সকল প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন ফ্রন্টের ফোন নাম্বার সম্বলিত নামের তালিকা লেমিনিটিং করে দৃশ্যমান জায়গায় সংরক্ষণ করতে হবে।প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই ধারাবাহিকতা বজায় রেখে বিসর্জন নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের রুখে দিতে যত রকম পদক্ষেপ নেয়া দরকার সবটাই করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি এই সার্বজনীন দূর্গাপুজায় সকল জাতি-ধর্মের মানুষদের সতর্ক অবস্থানে থাকতে হবে।যাতে কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। মত বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন পূজা মন্টপের সভাপতি ও সেক্রেটারিগণ,হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,পুলিশ বাহিনীর সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উৎসবমূখর পরিবেশেই যেন পালিত হয় এই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com