• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার: আওরঙ্গজেব কামাল”

dailydhakamail / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মীর রাজিবুল হাসান নাজমুল : ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেছেন, “ঢাকা প্রেসক্লাব সাংবাদিকদের পাশাপাশি সমাজের বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা চাই সমাজের প্রতিটি অবহেলিত মানুষ সমান মর্যাদা পাক।”রবিবার বিকেলে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের  নিশ্চিন্তপুরে সাভার উপজেলা রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ চরম কষ্টের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও খুন বেড়েই চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলেছে। অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাজিব আহমেদ, মোঃ ফোরকান উদ্দিন ও মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  করেন মোঃ নাঈম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেষ্টকান্ত রায়, জিএম মোশারফ হোসেন, মোঃ উসমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাভার উপজেলার রিকশা-ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ  অভিযোগ করেন, প্রতিনিয়ত পুলিশ তাদের ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ব্যাটারি খুলে নিয়ে যায়, যা আর ফেরত দেওয়া হয় না। পাশাপাশি মাসোয়ারা দিতে হয়, মাস শেষে বিভিন্ন জরিমানাও গুনতে হয়। এসব কারণে শ্রমজীবী মানুষের আয়-রোজগার দিয়ে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। এছাড়া যারা পায়ে রিক্সা চালায় রাস্তার দুরবস্থার কারণে তাও চালাতে পারে না। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “আমরা যেন ভালোভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনোভাবে হলেও বেঁচে থাকতে পারি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com