• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫-দফা দাবিতে নরসিংদীর শিবপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

dailydhakamail / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:- পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে নরসিংদীর শিবপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে সমাবেশ করে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বানিয়াদী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও এমপি পদপ্রার্থী, মাও. মোস্তাফিজুর রহমান কাওসার।

উপজেলার সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মজলিসে শুরা সদস্য মাও. আবদুল লতিফ খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কাওছার খাঁন, শিবপুর পৌর আমীর আবদুর রহমান ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রশিবির সভাপতি তাওহীদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন-পিআর পদ্ধতিতে ভোটারগণ ব্যক্তি প্রার্থীকে নয়, দলকে ভোট দেন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পিআর পদ্ধতি-একটি কার্যকরী সমাধান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com