• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

dailydhakamail / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং) জুমার নামাজ শেষে শহরের রেলওয়ে চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের প্রতি অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ বলেন, “জুলাইকে জাতীয় সনদ হিসেবে ঘোষণা করে আইনি ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শিক্ষা ও সমাজব্যবস্থায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতি ও অপশাসন ঠেকানো সম্ভব নয়।”

উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আয়েত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মাওলানা মোঃ শিহাব উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাশারের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম. এ. রহীম নোমানী, উপজেলা সহ-সভাপতি মুফতী মনির উদ্দিন, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ আমিনী এবং যুব মজলিস উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান।

এছাড়া জেলা সহ-সম্পাদক মাসুদ রানা, উপজেলা শ্রমিক মজলিস সভাপতি মাসুদ রানা, সম্পাদক কাওছার আহমদ, কালাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা সরওয়ার কবীর, সম্পাদক লোকমান সাদীসহ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার আদায়ে ভবিষ্যতেও রাজপথে থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com