• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত 

dailydhakamail / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে- সিরাজগঞ্জ শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ খ্রিঃ  অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় – শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ-বন্দরে ৪৬তম জাতীয় এ নৌকা বাইচ প্রতিযোগিতা  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,   সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম এসময়ে অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব  উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদযাপন করে আসছে। তারই অংশ হিসাবে আজ রোইং ফেডারেশন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে।  নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতায় সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সচিব।

এ নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করে  ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স,  ২য় স্থান অর্জন করে  ভাটিপাড়া আজম ব্রাদার্স এবং ৩য় স্থান অর্জন করে বাংলার বাঘ সংঘ। বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১,০০,০০০টাকা, ৭৫,০০০টাকা এবং ৫০,০০০ টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com