• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মৌলভীবাজার-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

dailydhakamail / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- মৌলভীবাজার-৪ আসন (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীকে নিয়ে দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং) বাদ মাগরিব থেকে শুরু হয়ে এশার নামাজের সময় কিছুক্ষণ বিরতি দিয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

এ সময় সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের মনোনীত প্রার্থী শায়খ মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসন-৪ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম. এ. রহীম নোমানী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা সভাপতি শামসুল ইসলাম লিয়াকত, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় দুই উপজেলার দায়িত্বশীলদের পরামর্শে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ শিহাব উদ্দীন এবং সদস্য সচিব হন কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ খালেদ।

সভায় সভাপতির বক্তব্যে শায়খ মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ বলেন, “রাজনীতি আমাদের কাছে ক্ষমতা ভোগের উপায় নয়, বরং মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। মৌলভীবাজার-৪ আসনের মানুষ দীর্ঘদিন অবহেলিত থেকেছে। আমি নির্বাচিত হলে মানুষের দোরগোড়ায় ন্যায়ভিত্তিক সেবা পৌঁছে দেব।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে জনসাধারণ দুর্নীতি, বেকারত্ব ও নানা সামাজিক সমস্যায় জর্জরিত। খেলাফত মজলিস জনগণের প্রকৃত কল্যাণে কাজ করে আসছে। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমরা এই আসনকে একটি আদর্শ আসনে রূপান্তরিত করতে চাই।”

প্রার্থী এ সময় শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “আমাদের কাজ শুধু নির্বাচনে জয়লাভ করা নয়, বরং মানুষের আস্থা অর্জন করা। এজন্য এখন থেকেই মাঠে নেমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর প্রচারণা ও কার্যক্রম পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com