• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

শ্রীমঙ্গলে কে-এস-এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ মুসলিম বাগ ও সিরাজনগর একাডেমি

dailydhakamail / ২৬৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলাজুড়ে ব্যাপক সাড়া জাগানো কে-এস-এ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ (সিজন-০১)-এর চতুর্থ রাউন্ডের লীগ পদ্ধতির খেলা শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ও সিরাজনগর ফুটবল একাডেমি। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে দক্ষিণ মুসলিম বাগ এবং রানার-আপ হিসেবে সিরাজনগর একাডেমি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ শেষ খেলায় সিরাজনগর ফুটবল একাডেমি ৩-১ গোলে হারায় শক্তিশালী ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব, জালালিয়া রোডকে। খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপচেপড়া ভিড় জমে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক অতীতে কোনো স্থানীয় ফুটবল প্রতিযোগিতায় এমন ধারাবাহিক দর্শক সমাগম দেখা যায়নি। আয়োজকদের ধারণা, দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ফুটবলারদের অংশগ্রহণ এ আয়োজনকে বাড়তি মাত্রা দিয়েছে। ইতিমধ্যে নাইজেরিয়ার ৮ জন ফুটবলার টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং ফাইনাল খেলায়ও তাদের কয়েকজন মাঠে নামতে পারেন।

দিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিরাজনগর ফুটবল একাডেমির খেলোয়াড় মোহাম্মদ রুহান মিয়া। প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার স্পন্সর করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী, ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর স্বত্বাধিকারী মতিউর রহমান মতিন। স্থানীয় ফুটবলকে এগিয়ে নিতে তার এই ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
কালীঘাট রোড স্পোর্টস একাডেমির সভাপতি শিমুল আহমেদ বলেন, “এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আশা করি ফাইনাল ম্যাচ হবে আরও আকর্ষণীয় ও ক্রীড়া নৈপুণ্যে ভরপুর।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com