• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

বগুড়ায় যুবদল নেতা রাহুল সরকার কে কুপিয়ে হত্যা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ গুলজার রহমান, ক্রাইম রিপোর্টার, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে যুবদল নেতা রাহুল সরকার (৩০) সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নিজের লিজকৃত পুকুরে মাছ ধরার সময় একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রাহুল সরকার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পাড়া (সিও অফিস এলাকায়)। তিনি মৃত সোবহান সরকারের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাহুল পুকুরে মাছ ধরছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সন্ত্রাসীরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় বাড়ির মালিক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে থাকা এক বৃদ্ধা নারী চিৎকার দিয়ে প্রতিবেশীদের ডাকলেও, ততক্ষণে সন্ত্রাসীরা রাহুলকে হত্যা করে চলে যায়। ওই নারী জানান, তিনি সন্ত্রাসীদের কাউকে চিনতে পারেননি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com