• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

অমর নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

dailydhakamail / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় শিল্পী-অভিনেতা এবং ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে এই আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন সমাবেশে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সময়ের সুপারস্টার হিরো ডি. এ. তায়েব। তিনি স্মৃতিচারণ করে বলেন, সালমান শাহ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র। তাঁর মতো শিল্পী শত বছরে একবার জন্ম নেয়। নতুন প্রজন্মের কাছে তাঁর সিনেমা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। তিনি বলেন, সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের তরুণ সমাজের প্রতীক। তাঁকে কেন্দ্র করেই নব্বইয়ের দশকে চলচ্চিত্র শিল্প নতুন গতি পেয়েছিল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা শাহরিন, চেয়ারম্যান, এম এস গ্রুপ অব কোম্পানিজ; মোঃ শিহাব উদ্দিন, প্রকাশক ও সম্পাদক, দৈনিক জনজাগরণ; আব্দুল মতিন খান, এমডি, এটিএম ল্যান্ডমার্ক লি.; নুর নবী সুফা, পরিচালক ও অতিরিক্ত সচিব; ওয়ারেছ আহমেদ তাপস, শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব; মোঃ শফিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক জিতু শেখ।
স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩–১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছিলেন। তাঁর জনপ্রিয়তা আজও অমলিন। চলচ্চিত্রের পুনর্জাগরণের জন্য সালমান শাহ’র জীবন ও কাজ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের নন্দিত অভিনেতা-অভিনেত্রীরা এবং অসংখ্য ভক্ত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সালমান শাহ’র জনপ্রিয় চলচ্চিত্রের গান ও সংলাপ পরিবেশন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com