• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গোপালপুরে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচে গোপালপুর একাদশ ২-০ গোলে বিজয়ী

dailydhakamail / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-টাঙ্গাইল জেলার গোপালপুরের হেমনগর কলেজ মাঠে এক উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার ৩ অক্টোবর বিকেলে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপির উদ্যোগে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন গোপালপুর নারী ফুটবল একাদশ বনাম ধনবাড়ী নারী ফুটবল একাদশ।

ম্যাচের শুরু থেকেই ছিলো টানটান উত্তেজনা ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়রা চমৎকার দক্ষতা ও নান্দনিক ক্রীড়া কৌশল প্রদর্শন করে উপস্থিত দর্শক ও ক্রীড়া মোদিদের মন জয় করে নেয়। খেলায় গোপালপুর নারী ফুটবল একাদশ ধনবাড়ী নারী ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা বিজয়ী হয়।

ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক ও সভাপতিত্ব করেন ভিপি গোলাম রোজ তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ ও বর্তমানে বাফুফে এলিট একাডেমির ইউথ ডেভেলপমেন্ট-এর হেড কোচ গোলাম রব্বানী ছোটন, ওয়াসার উপ প্রধান রাজস্ব কর্মকর্তা মো: এনায়েত করিম তালুকদার বাদল, হেমনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাকসুদ,হেমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম মেম্বার,ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল মেম্বার,মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল টিমের কোচ গোলাম রায়হান বাপন, হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম শিশির প্রমূখ।
এছাড়াও উক্ত খেলায় দর্শকবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ,
স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাদের বক্তব্যে যে বিষয়টি আলোচিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য :স্থানীয় পর্যায়ের সকল খেলাধুলায় নারীদের উৎসাহিত করতে এবং নারীদের অংশগ্রহণ বাড়াতে গোপালপুরে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট সহ অন্যান্য ইভেন্ট আয়োজন করতে আয়োজকরা বদ্ধপরিকর।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com