• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভা ও উল্লাপাড়া যৌথ চ্যাম্পিয়ন

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: “তারুণ্যের উৎসব”-সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা যৌথ  চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩ টায় ৪০ মিনিটে  সিরাজগঞ্জ শহরের  শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে প্রায় ৬০ হাজার ফুটবল অনুরাগী দর্শক সমাগমেের মধ্য দিয়ে  সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্যালারী ও মাঠে কোন স্থানেই তিল ধারণের জায়গা ছিলো না। এমন কি স্টেডিয়ামের আশপাশের বহুদল ভবনের ছাঁদ থেকেও নারী ও পুরুষরা ফাইনাল খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলায়  উভয়ার্ধে সিরাজগঞ্জ সদর পৌরসভা  ২ টি ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ ২টি করে গোল করে এবং নির্ধারিত সময়ে খেলা  অমীমাংসিত থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।  খেলার মাঠ ভর্তি দর্শক থাকায় এবং আলোর স্বল্পতার জন্য টাইব্রেকার করে খেলার মিমাংসা করা সম্ভব হয়নি।  পরে সিরাজগঞ্জ সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশকে  যৌথভাবে ডিসি গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ সদর পৌরসভার বহিরাগত খেলোয়াড়  ঢাকা মোহামেডানের সৌরভ দেওয়ান ( ১৬)  দুইটি গোল করেন এবং উল্লাপাড়ার বিদেশি খেলোয়াড় হাসানদে ( ১০)  ১টি ও শামীম ১ টি গোল করেন।
খেলায় পৌরসভার মানিক সেরা খেলোয়াড় মনোনীত হন। আবুল কাশেম সেরা গোলকি বার ও রায়গঞ্জের রায়গঞ্জের পায়েল সর্বোচ্চ গোলদাতা হন। খেলা পরিচালনা করেন, মোঃ আমিনুল ইসলাম, বুবাই হাসান,  মাসুমকাজি ও হাফিজুল ইসলাম। খেলার ধারাবিবরনী করেন,  এম,এ মুরাদ, প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাহান মৃধা।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশননার ( অতিরিক্ত সচিব)  খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানের   সভাপতিত্ব করেন,  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন,  সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার  লেঃ কর্নেল জুনায়েদ বিন কবির  ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ও ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায় ও জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট,সজিব সরকার ও আনারুল আজীম সহ আরও অনেকে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com