• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা, আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখাঁর চক মহল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিজ্জাকুল ইসলাম রাজু সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাঙচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। তবে থানায় আনার সময় গ্রামের নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার এবং হ্যান্ডকাফ উদ্ধার করতে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযুক্ত রাজু কে গ্রেফতারে পুলিশ, র‍্যাবসহ অনন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com