• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান। নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় সরকারি খাস দিঘি দখল ও পরিবেশ দূষণ: স্থানীয়রা ভোগান্তিতে

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের রাতাল বাজার এলাকায় সরকারি খাস দিঘি দখল ও পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি প্রায় ৫২ বিঘা সরকারি খাস সম্পত্তির পুকুর (দিঘি) মামলাধীন থাকা সত্ত্বেও জবরদখল করে মাছ চাষ চালিয়ে আসছেন।

৪ অক্টোবর ( শনিবার) দিবাগত রাতে ওই দিঘিতে মুরগির লিটার ফেলা হয় এবং দিঘির পাড়ে স্তূপ করা হয়, যা এলাকায় তীব্র দুর্গন্ধ সৃষ্টি করেছে।

স্থানীয়রা লিটার অপসারণ ও দূষণ বন্ধের দাবি জানালে, কয়েকজন দখলদার রাগান্বিত হয়ে অশোভন আচরণ করেছেন। ধারণা করা হচ্ছে, প্রভাবশালী মহলের আশ্রয়ে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি দিঘিটি পুনরায় সরকারি নিয়ন্ত্রণে আনা হোক। তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মুরগির লিটার অপসারণ ও পরিবেশ দূষণ রোধ করা হোক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিঘি এলাকায় নজরদারি জোরদার করা দরকার।

এ বিষয়ে সিংড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি বলে মনে করছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com