• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শজিমেক-হা নবনিযুক্ত উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদের সঙ্গে জাতীয় মানবাধিকার সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

dailydhakamail / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নবনিযুক্ত উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে শজিমেক হাসপাতাল প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি অংশ নেয়।
এ সময় তারা নবনিযুক্ত উপপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন।

সাক্ষাৎকালে হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত করার উপায়, রোগীদের চিকিৎসা গ্রহণে সহায়তা, স্বচ্ছ ব্যবস্থাপনা, পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়ন বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগ, সমাজকল্যাণ ও স্বাস্থ্যসেবামুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন।
তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার আশ্বাস প্রদান করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. হাফসা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সানিয়া রহমান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. ফজলুল সাকিদার, কার্যনির্বাহী সদস্য মো. ফিরোজ হোসেন, মো. সাগর ও মো. আল মাসুদ প্রমুখ।

এ সময় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের সার্বিক উন্নয়ন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং মানবিক চিকিৎসা সেবা নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করা হয়। উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদ সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com