• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর

admin / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন এবং গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

 

আজ রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চান্দনা চৌরাস্তায় এ হামলা হয়। হাসনাত আব্দুল্লাহ নিজেই সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, হামলার কথা শুনেছেন, তবে তারা ঘটনার বিস্তারিত জানতে পারেননি।

তবে জানা গেছে, হামলার ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে অবস্থান নেন। তিনি নিরাপদ আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।

 

এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা হওয়ার কথা জানান।

 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’

 

এনসিপির আরেক নেতা হান্নান মাসউদও হাসনাতকে প্রটেক্ট করতে আশপাশের নেকাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ফেসবুকে লেখেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’

 

হামলার ঘটনার বিষয়ে আজ রাতে এনসিপি রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে ব্রিফ করবে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com