• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন, সহ-অধিনায়ক শেখ মেহেদী

admin / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শান্ত মাঠের বাইরে থাকায় অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। এবার স্থায়ীভাবে সেই দায়িত্ব পেয়েছেন লিটন।

 

আর টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদীকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।

 

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে তাদের কাঁধেই থাকছে নেতৃত্বভার।

 

লিটন দাস পিএসএল খেলতে গিয়ে অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন। তবে চোট থেকে সেরে উঠছেন তিনি। আগামীকাল শুরু করবেন স্কিল ট্রেনিং। আর আগামী ১২ মে পুরোদমে অনুশীলন শুরু করবেন এই ওপেনার- এমনটাই জানা গেছে বিসিবি সূত্রে।

 

আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর এবং ফয়সালাবাদে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে লিটন দাসকে অধিনায়ক করে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

 

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com