• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারি আটক

dailydhakamail / ২২০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনা ও তথ্যের ভিত্তিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন (পিপিএম)-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শারফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ডিবি অফিসার ও ফোর্স সদস্যরা সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াবদা বাজার এলাকায় মিনহাজ শেখের মুদি দোকান “ভাই ভাই স্টোর”-এর সামনের পাকা রাস্তায় একজন নারী মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকাল ৫টা ৫ মিনিটে অভিযানে গিয়ে মোছা. নিলা আক্তার কনা (২৫) নামে এক নারীকে আটক করা হয়। তার স্বামী মো. মুনসুর শেখ, পিতা মো. মজিবর রহমান। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর গ্রামে বসবাস করছেন, তবে তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গিধনীপাড়া গ্রাম।

আটকের সময় তার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে দুটি স্বচ্ছ পলিথিনে প্যাকেটকৃত অবস্থায় প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com