• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

এমপি প্রার্থী হারুনুর রশিদের উদ্যোগে শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

dailydhakamail / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে চারটায় গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার–৪ আসনের এমপি প্রার্থী মোঃ হারুনুর রশিদ।
র‌্যালিটি শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। পরে মাগরিবের নামাজের বিরতির পর রাত ৮টা পর্যন্ত ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের পার্টি হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ, এবং পরিচালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ অপু রায়হান।
এ সময় সভায় আরও বক্তব্য রাখেন— জেলা সহ-সভাপতি নাহিদা খানম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আমির আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা নূর হোসেন ও মোঃ রায়হান আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ হোসেন, কমলগঞ্জের গণনেতা ডা. শেখ আনোয়ার হোসেন, এবং ছাত্র অধিকার পরিষদের নেতা মোঃ জুবায়ের আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হারুনুর রশিদকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় এমপি প্রার্থী মোঃ হারুনুর রশিদ বলেন, “গণঅধিকার পরিষদ জন্মলগ্ন থেকে জনগণের ন্যায়বিচার, ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন করে আসছে। আমরা কারও দালালি করি না, জনগণের অধিকারই আমাদের একমাত্র অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “দেশে একটি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাহসী ও সৎ নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব গণঅধিকার পরিষদ দিতে প্রস্তুত। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমি জীবন বাজি রেখে কাজ করব।”
বক্তারা বলেন, জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সব সময় সংগ্রাম করে যাবে। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com