• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ট্রেনের ধাক্কায় সিরাজগঞ্জে সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান মনি নিহত

বার্তা সম্পাদক / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেন ধাক্কায় সিরাজগঞ্জের লেখক-সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান (৬০) মনি নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার  শহিদ এম.মনসুর আলী স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহত মনিরুজ্জামান মনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক যমুনা প্রবাহ’র সাবেক সাহিত্য সম্পাদক।

মনিরুজ্জামান মনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য পদেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা’র ছোট ভাই।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার জন্য শহিদ এম.মনসুর আলী স্টেশনে অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান মনি।

ট্রেন আসতে দেরী হওয়ায় তিনি স্টেশন ছেড়ে রেলসড়কের পাশে বসেছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com