• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

নবনির্বাচিত ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ও সহ-সম্পাদকের সঙ্গে বগুড়া এম-ট্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

dailydhakamail / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং ডা. মোঃ মোসলেউদ্দিন হায়দার রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এই আনন্দঘন মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন – মোঃ রিপন বিশ্বাস (তন্ময়) – সাধারণ সম্পাদক,মোঃ আরমান হোসেন (ডলার) – সাংগঠনিক সম্পাদক,মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু) – দপ্তর সম্পাদক।
এছাড়া সদস্যবৃন্দ মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে এম-ট্যাব নেতৃবৃন্দ নবনির্বাচিত উপদেষ্টা ও সহ-সম্পাদকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে ড্যাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সাফল্য কামনা করেন।

এ সময় তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন— যাঁদের দিকনির্দেশনায় ড্যাব আজ শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছে।

মহান আল্লাহ পাক নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ড্যাব পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন— এই দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com