• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এবং চ্যাম্পিয়ন–রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ।

dailydhakamail / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ শহরের সুনামখ্যাত ও ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে “আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।

ধারাবিবরণী উপস্থাপন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ রাশিদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন, অচিন্ত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক নাজমা খাতুন, সাইফুল ইসলাম বিএসসি, রকিবুল ইসলাম, শামীম হোসেন, নাহিদ লায়লা, মির্জা গোলাম মোস্তফা, শিউলি খাতুন, সানজিদা খাতুন, তাহমিনা খাতুন, পূর্ণিমা সরকার, ইলোরা জাহান, কাওছার খান, সালেহ আহমদ সৌরভ, রজব আলী, শফিকুল ইসলাম শাওন, শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মোট ৮টি দলের অংশগ্রহণে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় দশম (ভোকেশনাল) একাদশ বনাম অষ্টম শ্রেণী একাদশ। এর মধ্যে দশম (ভোকেশনাল) একাদশ চ্যাম্পিয়ন এবং অষ্টম শ্রেণী একাদশ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com