• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালককে ফুলেল শুভেচ্ছায় বরণ

dailydhakamail / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোঃ বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক:- উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)–এর নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম।

বুধবার (২৬ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।

সকাল থেকেই হাসপাতাল চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। নবাগত পরিচালককে বরণ করতে বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান।

অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রামেকের সেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে রোগীর ভিড় নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং আধুনিক সুবিধা নিশ্চিত করতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দায়িত্ব গ্রহণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম বলেন,
“হাসপাতালের সার্বিক উন্নয়ন এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে রামেককে আরও আধুনিক ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে চাই।”

তিনি আরও বলেন, চিকিৎসা সেবাকে দ্রুততর ও কার্যকর করার পাশাপাশি রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের বিভাগীয় প্রধান, রেসিডেন্ট মেডিকেল অফিসার, নার্সিং সুপার, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা। অভ্যর্থনা শেষে নতুন পরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com