• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ সরকারি কলেজের  আয়োজনে উচ্চ মাধ্যমিক আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন  

dailydhakamail / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে নানা   আয়োজনের মধ্য দিয়ে – উচ্চ মাধ্যমিক আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ খ্রিঃ উদ্বোধন করা হয় । এ ফুটবল প্রতিযোগিতায়-বেলুনফেস্টুন উড়িয়ে, পায়রা অবমুক্ত করে, ফিতাকেটে খেলার শুভ উদ্বোধন করা পর সংক্ষিপ্ত  আলোচনাসভা করা হয়।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে, সিরাজগঞ্জ সরকারি কলেজে মাঠে- উক্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব এবং উদ্বোধন করেন,  সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ূন খালিদ, দ্বাদশ শ্রেণীর মনিটরিং কমিটির আহবায়ক প্রফেসর সুরাইয়া সুলতানা, একাদশ শ্রেণির মনিটরিং কমিটির আহবায়ক ও উক্ত প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক ও অত্র কলেজের শিক্ষক পরিষদের  সম্পাদক  মোঃ সাইদুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক এস.এম. জুয়েল রানা প্রমুখ। এসময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগিতা অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক,  কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কলেজের বিজ্ঞান একাদশ বনাম ব্যবসা শিক্ষা একাদশের মধ্য খেলা অনুষ্ঠিত হয়।   এ উদ্বোধনী খেলায় উভয় টিম এক এক গোল হওয়ায় খেলা ড্র হয়। খেলায় ব্যবসা শিক্ষার শিক্ষার্থী সজীব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন,কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুর রশিদ। খেলায় মোট ৬ টি দল অংশ গ্রহণ করে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com