• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

চা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার: এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

dailydhakamail / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

তিনি বলেন, দায়িত্ব পাওয়া গেলে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “আমরা সুযোগ পেলে চা শ্রমিকদের মানবিক মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। রাষ্ট্র ও দলের কাঠামোর মাধ্যমে আমরা তাদের সেবা ও সুযোগ বৃদ্ধিতে কাজ করব।”
এডভোকেট রব উল্লেখ করেন, চা-বাগাননির্ভর এই অঞ্চলের অর্থনীতি শ্রমিকদের কঠোর পরিশ্রমের ওপর নির্ভরশীল, কিন্তু জীবনমান এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।
তিনি বলেন, “চা বাগানই এই এলাকার প্রাণ, আর সেই প্রাণকে বাঁচিয়ে রেখেছেন শ্রমিকেরা। দেশের রাজস্ব, রপ্তানি আয় ও শিল্পের প্রবৃদ্ধিতে তাদের অবদান অনন্য। তবে মৌলিক চাহিদা ও জীবনযাত্রার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।”
তিনি আরও জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, আবাসন, শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহসহ মৌলিক চাহিদার জন্য সংগ্রাম করে আসছেন। এডভোকেট রব বলেন, শ্রমজীবী মানুষের স্বস্তি শুধুই দান নয়—এটি তাদের অধিকার।
তিনি চা শ্রমিকদের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন। এতে নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, বৃত্তি ও শিক্ষা উপকরণ সরবরাহ অন্তর্ভুক্ত। এছাড়া তিনি বাগানকেন্দ্রিক এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি, আবাসন ও চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বক্তব্যের শেষাংশে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “আপনারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আপনাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের মানবিক দায়িত্ব। শ্রমিকের ঘরে আলো জ্বলে উঠলে—এই সবুজ বাগানও আরও উজ্জ্বল হয়ে উঠবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com