• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

dailydhakamail / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি : জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা প্রেসক্লাব।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল–এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। স্বাধীনতার প্রাক্কালে জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছিল, তার ক্ষত আজও গভীরভাবে অনুভূত হয়।”
তারা আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করাই আজ আমাদের নৈতিক দায়িত্ব।”বক্তারা বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রতিষ্ঠিত হলেই দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।”তারা আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় সরকারের আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা প্রত্যাশা করছি।” এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, সহ-সভাপতি ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, সহ-সভাপতি এ. মান্নান ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, সাংবাদিক আজিজ প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় নীরবতা পালন ও দোয়া করেন। অপারদিক বিকালে সেন্ট্রাল প্রেসক্লাব এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন
মোঃ হেকমত আলী, মোঃ লাভলু মিয়া, মোহাম্মদ বাপ্পি হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com