• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বদলগাছীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

dailydhakamail / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নওগাঁর বদলগাছীতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় শহরের ডাকবাংলো মোড় এলাকায় বদলগাছী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ।

এর আগে বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com