• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাসিক সভা ও জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান। শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ: রংপুর-অপারেশন৪,  ডোমেইন টিএমএসএস-এর সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে চলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আল ইব্রাহিম শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন।

রোম প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জন দরদী জহুরুল ইসলাম জুয়েলের মহান বিজয় দিবসের শুভেচ্ছা

admin / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

জহুরুল ইসলাম জুয়েল, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বাংলাদেশের সকল দেশবাসী এবং বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রবাসী ভাই-বোনদের জানাই মহান বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৬ ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এই দিনে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
এই শুভক্ষণে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবিসংবাদিত নেতৃত্বে জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির মহান সংগ্রামে। গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সকল ত্রিশ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই লাল-সবুজের পতাকা। সশ্রদ্ধ সালাম জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাঁরা জীবন বাজি রেখেছিলেন প্রিয় মাতৃভূমির জন্য।
প্রবাসে থেকেও আমরা সবসময় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের নিয়োজিত রেখেছি। জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে প্রবাসীরাও এক অগ্রণী সৈনিক।
আমি প্রত্যাশা করি, বিজয়ের এই আনন্দময় দিনে আমরা সবাই বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। সমৃদ্ধির পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলুক আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
শুভেচ্ছান্তে,
জহুরুল ইসলাম জুয়েল
বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজ সেবক
রোম, ইতালি


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com