• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

dailydhakamail / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :

মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

জেলা কমিটির সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব এর সার্বিক সহযোগিতায় শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জিসাস বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মার্জান আহাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, শহর কমিটির সভাপতি প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, জেলা ও শহর কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ জিম মন্ডল, মোঃ বোরহান মন্ডল, মোঃ মানিক হোসেন, মোঃ কাওসার, মোঃ শাকিল, মোঃ আব্দুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার ও দায়িত্বের দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেম, গণতন্ত্র ও সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে জিয়া সাংস্কৃতিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।

তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com