• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

সিরাজগঞ্জের খোকশবাড়ীতে  রোল মডেল ফেয়ার-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

dailydhakamail / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":2,"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-

নারীর অর্থনৈতিক অংশগ্রহণে নতুন অনুপ্রেরণা‘’হলে নারীর ক্ষমতায়ন, হবে দেশের উন্নয়ন”-এই শ্লোগানকে সামনে রেখে- সিরাজগঞ্জের খোকশবাড়ীতে  রোল মডেল ফেয়ার-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। এতে  স্কুলের শিক্ষার্থী, নারী কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ও সদর উপজেলার চারটি ইউনিয়নের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে   খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী হাইস্কুল মাঠে- ‘রুরাল অ্যাডভাইজারী সার্ভিসেস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায়  জার্মান ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনোমিক কো-অপারেশনের এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর অর্থায়নে, ওয়েল্টহাঙ্গারহিলফি বাংলাদেশ এর কারিগরি সহায়তায় উত্তরণ এবং এফআইভিডিবি’র  উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। খোকশাবাড়ী হাইস্কুলের

ম্যানেজিং কমিটি’র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের   উপ-পরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান,  কৃত্রিম প্রজনন, সিরাজগঞ্জের উপ-পরিচালক ডা. মোহাম্মদ আবু হানিফ,

বারটান  সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. আঃ মজিদ, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আমির হামজা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  মোঃ সাইদী রহমান, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন  ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ।

প্রকল্প সমন্বয়কারী এফআইভিডিবি নুরুল ইসলাম সভা পরিচালনা করেন। মেলায় এডভোকেসি কো-অর্ডিনেটর (উত্তরণ) মোঃ সাইদুর রহমান প্রকল্প সম্পর্কে আলোচনা করেন । এ মেলায় নারীর ক্ষমতায় নিয়ে কথা বলেন নানান স্তরের বক্তারা। তারা  বলেন, নারীর ক্ষমতায়ন একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে নারীরা ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করে।

তাঁরা আরও বলেন, প্রকল্পের আওতায় ১০০ নারী সিএসপি এর মাধ্যমে ৩০০০ গ্রামীণ নারী কৃষকদের  জন্য শাক-সবজি উৎপাদনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহজ করার পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মাধ্যমে নারীরা কৃষি উৎপাদন বৃদ্ধি, বাজারজাত করনের মাধ্যমে কৃষি অর্থনীতিতে অবদান রাখছেন। ফলে নারীরা নিজেদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা স্টলের মাধ্যমে নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া সিএসপিরা তাদের এগিয়ে যাবার ক্ষেত্রে চ্যালেন্জসমূহ তুলে ধরেন এবং প্রকল্পের মাধ্যমে তাদের জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com