• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

মোংলা থানা পুলিশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

dailydhakamail / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

শেখ রাফসান, মোংলা প্রতিনিধি বাগেরহাট:-

বাগেরহাটের মোংলায় জনসচেতনতা বৃদ্ধি ও অপরাধ দমনের লক্ষ্যে মাদক, নারী নির্যাতন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদবিরোধী আইন-শৃঙ্খলা বিষয়ক এক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মোংলা থানা পুলিশের আয়োজনে চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল-মোংলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রিফাতুজ্জামান রিফাত। বিশেষ অতিথি ছিলেন মোংলা উপজেলা আইসিটি অফিসার দেওয়ান মো. জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক হোসেন হাওলাদার, মো. কাজল খাঁন, সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, জামায়াত নেতা আনিছুর রহমান, বিএনপি নেতা জালাল মুসাল্লি, এস এম পলাশ, বাবুল হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com