• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

যশোরে র‍্যাবের অভিযানে পিস্তল, গুলি ও ১৫ ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী ‘গোল্ডেন সাব্বির’গ্রেপ্তার

dailydhakamail / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নয়ন রায় স্টাফ রিপোর্টার:-

যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ১৫টি ককটেলসহ সাব্বির ওরফে ‘গোল্ডেন সাব্বির’ (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত গোল্ডেন সাব্বির যশোর শহরের শংকরপুর এলাকার খোকন মেসিয়ারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বিরের ভাড়া করা ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কক্ষের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে রান্নাঘরের কার্নিসের ওপর বিশেষভাবে লুকানো অবস্থায় রাখা ১৫টি ককটেল উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। র‍্যাব আরও জানায়, গোল্ডেন সাব্বির এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা, ডাকাতি ও মাদকসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com