• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন — এএসপি রেফাতুল ইসলাম

dailydhakamail / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

অতনু চৌধুরী (রাজু), নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতুল ইসলাম বলেন, “থানায় সেবা নিতে কোনো দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। জনগণ সরাসরি থানায় এসে পুলিশের সেবা গ্রহণ করতে পারে।”

এএসপি রেফাতুল ইসলাম আরও বলেন, “গত ৫ আগস্ট থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। মাদক ব্যবসা, ঘের ও জমি দখলসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মোংলা থানায় আইনগত অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটপ্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেন এবং সবার প্রতি আহ্বান জানান যে, নির্বাচনের আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান। তিনি বলেন, “গত দেড় বছরে চাঁদপাই ইউনিয়নে এ ধরনের বৃহৎ পরিসরের ওপেন হাউজ ডে বা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়নি। আমি আয়োজক এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার শান্তি, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করি।”

ওসি মোঃ শাহিনুর রহমান আরও জানান, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় আইসিটি অফিসার মোঃ দেওয়ান জিয়াউর রহমান মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত অপরাধ—বিশেষ করে অনলাইন জুয়া, হয়রানি এবং অশ্লীলতা বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া তিনি জনগণকে এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

উঠান বৈঠকে মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইনসহ চাঁদপাই ইউনিয়নের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com