• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

যশোরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

dailydhakamail / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নয়ন রায় | নিজস্ব প্রতিবেদক:-

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল (WINCEREX)সহ মোঃ আলী রেজা (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাব-৬-এর সিপিসি-৩ (যশোর ক্যাম্প) নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‍্যাব জানতে পারে, মাহিদিয়া বাজার-ভাতুরিয়া সড়ক দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল উক্ত এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহভাজন গাড়ি থামিয়ে তল্লাশি চালালে চালকের পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ (সত্তর) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলী রেজা (৪৩) যশোর কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তিনি আবু জাফর তরফদার (মিয়া)-এর ছেলে।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও জব্দকৃত গাড়িসহ আসামিকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তাদের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com