• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

এস এম রফিক স্টাফ রিপোর্টার:-

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডসহ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন তিনি।

সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন ও স্বাচ্ছন্দ্যের পরোয়া না করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে গেছেন। তাঁর দেখানো পথে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নেতা খান সেলিম রহমান।

প্রধান বক্তার বক্তব্যে খান সেলিম রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এক আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহু সংকট অতিক্রম করেছে। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তিনি আরও বলেন, “এই জাতির সংকটময় সময়ে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।”

আলোচনা সভায় বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের পাশে থেকে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে কাজ করে গেছেন। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় যাঁরা দায়িত্ব নেবেন, তাঁদেরও এই আদর্শ অনুসরণ করা উচিত।

ফেডারেশন অব জার্নালিস্ট অর্গানাইজেশন বাংলাদেশ-এর মহাসচিব এস এম হানিফ আলী বলেন, গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সিনিয়র যুগ্ম মহাসচিব এ মান্নান বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক খবর সময় পত্রিকার প্রকাশক মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বর্তমান সরকারকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ ইউনুছ আলী, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রাজা, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ম মহাসচিব ও দৈনিক নিউজ পত্রিকার সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, দৈনিক নিরাপদ ঢাকা নিউজ-এর সম্পাদক মোঃ আতাউর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com