• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব আনন্দ শোভাযাত্রা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

dailydhakamail / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মাছুমপুর ক্রীড়া চক্র–এর ৫০ বছর পূর্তি উপলক্ষে “সুবর্ণজয়ন্তী উৎসব–২০২৬” উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ব্যানার–ফেস্টুন হাতে নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, পরদিন শনিবার আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

মাছুমপুর ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, বিএনপি নেতা জুয়েল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অবস্থিত মাছুমপুর ক্রীড়া চক্রের কার্যালয় থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে হলুদ রঙের টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সুবর্ণজয়ন্তী উৎসবে ক্লাবের কর্মকর্তা, সদস্য, তাদের পরিবারবর্গ, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। উদ্বোধনী দিনে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও আনন্দঘন পরিবেশে মিলিত হয়ে অংশগ্রহণকারীরা এই উৎসবকে স্মরণীয় করে তোলেন। সব মিলিয়ে এটি ছিল একটি রোমাঞ্চকর, জাঁকজমকপূর্ণ ও ঐতিহাসিক আয়োজন।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছুমপুর ক্রীড়া চক্রের সুযোগ্য সভাপতি আলহাজ্ব মোঃ মহসীন আহমেদ। আনন্দ শোভাযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জাকির হোসেন, আলহাজ্ব আবু সামা, এ. কে. এম. ফরিদুজ্জামান (স্ট্যালিন); সহসাধারণ সম্পাদক রেজাউল করিম মিয়া দিলীপ, শফিকুর রহমান শফি; সদস্য ইবনে জায়েদ হাসু, জুলফিকার চৌধুরী তুলতুল; সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট; সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ; অর্থ সম্পাদক সেলিম উদ্দিন; ক্রীড়া সম্পাদক এমদাদুল হক বাগরাজ; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট মুজাহিদ বিন রহমান মিঠুন; প্রচার সম্পাদক ইনাম আহমেদ; সহপ্রচার সম্পাদক তৌহিদ আহমেদ; সাংস্কৃতিক সম্পাদক শরিফ আহমেদ; সহসাংস্কৃতিক সম্পাদক তুষার আহমেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহসহ ক্লাবের সদস্যবৃন্দ, তাদের পরিবারবর্গ, সুধীজন, অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com