• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১

dailydhakamail / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:-বাগেরহাটের মোংলায় নৌপুলিশের একটি হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজ এলাকার পশুর নদীতে এ ঘটনা ঘটে।

মোংলা নৌপুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত নৌ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি’র আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় একটি হাই-স্পিড বোট নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যান। ঘাটে নোঙর করে জ্বালানি তেল নেওয়ার পর বোটটি চালু করার সময় ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়। এ সময় হঠাৎ বোটে আগুন ধরে যায়। জ্বালানি তেল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় তড়িঘড়ি করে বোট থেকে নামতে গিয়ে একজন নৌ পুলিশ সদস্য সাঁতরে নদীর কিনারে উঠতে সক্ষম হন। তবে বোটের চালক কাজী মাহবুব (২৮) আগুনে পুড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মোংলা নৌপুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বোটে জ্বালানি তেল থাকায় অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যেই স্পিড বোটটি সম্পূর্ণ পুড়ে যায়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com