• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারের ইতি টানলেন তারেক রহমান।

dailydhakamail / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:–

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার আটটি আসনে জনসভা করে এবারের নির্বাচনী প্রচারাভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ করেন।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন। প্রায় ২০ দিনের এই প্রচারণা শেষে সোমবার তিনি রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভায় অংশগ্রহণ করেন।

সোমবার দুপুরে বনানীতে নিজের নির্বাচনী এলাকায় জনসভা করে দিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান। এরপর তিনি ঢাকা-১০, ঢাকা-৮সহ রাজধানীর মোট আটটি আসনে ধারাবাহিকভাবে জনসভায় যোগ দেন।

দিনের কর্মসূচি শেষে রাতে তিনি শেরেবাংলা নগরে যান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং কবর জিয়ারত করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ২০ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি ৩০টির বেশি জনসভায় অংশগ্রহণ করেছেন। সিলেট সফরের সময় তিনি সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভা করেছেন।

ঢাকায় ফিরে ২৩ জানুয়ারি ভাষানটেকের বিআরবি মাঠে জনসভা করার মাধ্যমে পুনরায় রাজধানীতে প্রচারণা শুরু করেন। এরপর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরা এলাকায় তিনি জনসভায় অংশগ্রহণ করেন। উত্তরাঞ্চল সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভা সম্পন্ন করেন।

রংপুর সফরের পথে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরেও জনসভা সম্পন্ন করেন। নির্বাচনী প্রচারের শেষ দুই দিনে ঢাকায় মোট ১৫টি জনসভায় অংশ নিয়ে সোমবার ঢাকার কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com