• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি।

বগুড়ায় বাবার গ্যারেজ থেকে কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288

মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার: বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় নিজের বাবার মালিকানাধীন রিকশা গ্যারেজ থেকে আলিফ (১৬) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় অবস্থিত ‘রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ’ থেকে লাশটি উদ্ধার করা হয়।
​নিহত আলিফ শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার ব্যবসায়ী মো. রিপন সাহার ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে বর্তমানে বাবার ব্যবসা প্রতিষ্ঠানেই কাজ করত।
আলিফের বাবা জানান শুক্রবার সকাল ৮ টার সময় তার সাথে ফোনে কথা হয় ১১ টায় সময় ছেলের জন্য খাবার নিয়ে গেলে রক্ত দে দেখতে পায় গ্যারেজের ভেতরে চৌকির নীচে আলিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
​বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান
​”নিহত কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
​পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com