• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় আয়োজকদের আবেগঘন আয়োজন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288

হাবিবুর রহমান হিরু, স্টাফ রিপোর্টার: বগুড়ায় মরহুম মোহাম্মদ মাশরাফি হোসেনের স্মরণে আয়োজিত ২য় ফুটবল ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন এই খেলাধুলার সর্বপ্রথম উদ্যোগ গ্রহণকারী, প্রথম উদ্বোধক ও প্রধান আয়োজক। তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করতে আয়োজিত এ ক্রীড়া আসর স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মোতালেব শেখ, সিনিয়র সহ-সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ২১নং ওয়ার্ড, বগুড়া শহর শাখা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুর ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক, ২১নং ওয়ার্ড যুবদল, বগুড়া শহর শাখা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক, জনাব মো: মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া শহর শাখা। তিনি মরহুমের অবদান স্মরণ করে বলেন, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খলিত জীবনে অভ্যস্ত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরণ্য অতিথিবৃন্দ, মোঃ সারিক আহমেদ, সাবেক সভাপতি, মাদলা ইউনিয়ন ছাত্রদল ও সহ-সভাপতি, শাজাহানপুর উপজেলা ছাত্রদল, মোঃ আব্দুল্লাহ হেল সাফি (রুমন), ২১নং ওয়ার্ড যুবদল, বগুড়া শহর শাখা, মোঃ হাবিবুর রহমান (হিরু), সভাপতি, যুব উন্নয়ন সংঘ, মোঃ আব্দুল্লাহ আল মামুন খান (রাসেল), বিশিষ্ট সমাজসেবক, এবং মোঃ আজিজার ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী।আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন এম. এ. সামাদ, সহকারী শিক্ষক, বেজোড়া। সহযোগিতায় ছিলেন মোঃ শাহরিয়ার শান্ত, শিক্ষার্থী, সরকারি শাহ-সুলতান কলেজ, বগুড়া এবং মোঃ মাসুদ রানা, শিক্ষার্থী। আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতা, সময় ও ভালোবাসায় এ আয়োজন সফল হয়েছে। মরহুম মোহাম্মদ মাশরাফি হোসেনের স্মৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহে মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। খেলার মধ্য দিয়ে মরহুমের আদর্শ ও ক্রীড়াপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com